ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

আম কুড়াতে গিয়ে রাজশাহীতে বজ্রপাতে চারজনের মৃত্যু

রাজশাহীর পবায় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। সোমবার (৭ জুন) বিকেলে উপজেলার কাটাখালীর চক কাপাসিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন একই এলাকার মুক্তা, আলেয়া, সোহান ও পরশ। কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।


স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, ঝড়-বৃষ্টির মধ্যে গ্রামের অনেকে আম কুড়াতে গিয়েছিল। এ সময় বজ্রপাতে চার জন মারা গেছে। আহত দুই জনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।


ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

ads
ads
ads

Our Facebook Page

↑